জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় এপিসির (সাঁজোয়া যান) চাকায় পিষ্ট করে হত্যা করা হয়েছিল উবারচালক মোখলেসুর রহমানকে (দুর্জয়)। আওয়ামী লীগের লোকজনের সহযোগিতায় পুলিশ সদস্যরা দুর্জয়ের লাশ গুম করার চেষ্টা করেন।
তুরাগ নদে তাঁর লাশ ফেলে দেওয়া হয়।জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশে বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।এই মামলার আসামিদের মধ্যে আটজন গ্রেপ্তার আছেন।
সূত্র: প্রথম আলো