চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডের বারান্দার মেঝেতেই চলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। কারও মাথার ওপর নেই ফ্যান, অধিকাংশের চারপাশে নেই মশারি। স্যালাইন দেওয়ার স্ট্যান্ডেরও সংকট। গরমে হাঁসফাঁস করতে থাকা রোগীদের পাশ দিয়েই চলছে অন্য রোগী ও স্বজনদের যাতায়াত। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।ডেঙ্গু ওয়ার্ডের প্রবেশমুখে ফটিকছড়ি থেকে আসা এক রোগী।
তিন দিন ধরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেনট্রলিতে করে রোগী আনা-নেওয়ার সময় বারান্দায় চিকিৎসাধীন রোগীদের গা ঘেঁষে দাঁড়াতে হয় স্বজনদেরহাসপাতালের বারান্দায় চিকিৎসা নেওয়া অধিকাংশ ডেঙ্গু রোগীর জন্য নেই মশারিকিছুটা স্বস্তি পেতে নিজের খরচে মশারি ও চার্জার ফ্যানের ব্যবস্থা করেছেন এক রোগীবারান্দায় চিকিৎসাধীন রোগীদের জন্য সংকট রয়েছে স্যালাইন দেওয়ার স্ট্যান্ডেরওজায়গার অভাবে হাসপাতালের বারান্দার মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু রোগীদেরবারান্দায় ফ্যান না থাকায় ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছেন ডেঙ্গু রোগী ও তাঁদের স্বজনেরা
সূত্র: প্রথম আলো