সরকারি চাকরিতে নবম ও দশম গ্রেড মানেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির মর্যাদাপূর্ণ পদ। চলমান বছরের নিয়োগের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণ শিক্ষায় স্নাতক সম্পন্নকারীদের তুলনায় বিশেষায়িত বা কারিগরি ডিগ্রিধারীদের জন্য এ দুই গ্রেডে নিয়োগের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালে প্রকাশিত বড় বড় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতেও এর স্পষ্ট প্রতিফলন রয়েছে।
বিশেষায়িত ৫১তম বিসিএস (স্বাস্থ্য), পেট্রোবাংলা, ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা যায়—টেকনিক্যাল, মেডিক্যাল, প্রকৌশল ও আইটি ডিগ্রিধারীদের চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি।দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবেবিশেষায়িত নিয়োগের বড় ক্ষেত্র ও প্রতিষ্ঠানসমূহ ২০২৬ সালের সরকারি নিয়োগের তথ্যে প্রধান আকর্ষণ হলো ডাক্তারদের জন্য ঘোষিত ৫১তম বিশেষ বিসিএস।
এই বিশেষায়িত বিসিএসের মাধ্যমে সরকারি কর্ম কমিশন (পিএসসি) পাঁচ হাজার সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সরাসরি নবম গ্রেডে নিয়োগ দিচ্ছে।
সূত্র: প্রথম আলো