ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে দুই দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাবজয়ী অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তাঁর সাজপোশাক বরাবরই নজর কাড়ে। দেশ–বিদেশের জনপ্রিয় ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি এই অভিনেত্রীর ব্যাগের সংগ্রহও চোখে পড়ার মতো। এখানে রইল তানজিয়া জামান মিথিলার ব্যাগের সংগ্রহ থেকে কয়েকটিমিথিলার এই ব্যাগ ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতোঁর।
মোট দুটি আকারে লুই ভুইতোঁ ব্যাগটি বাজারে আনে। তাদের ক্যাপুসিনস সিরিজের এই ব্যাগের দাম বাংলাদেশি টাকায় সাড়ে ৮ লাখ। তবে বিলাসবহুল ব্যাগের ক্ষেত্রে অনেক সময় রিসেল ভ্যালু কম অথবা বেশিও হতে পারে। বিভিন্ন দেশে বিলাসবহুল পণ্যের সেকেন্ড হ্যান্ড মার্কেটও আছে, যেখান থেকে অনেক সময় কম দামে ব্যাগ, পোশাক ও জুয়েলারি কেনা যায়চকচকে রুপালি রঙের এই মেটালিক স্টেটমেন্ট ক্লচ ব্যাগটি ভাস্কর্যের অনুপ্রেরণায় তৈরি।
তবে এটি কোন ব্র্যান্ডের, সেটি নির্দিষ্ট করে বলা কঠিন।
সূত্র: প্রথম আলো