‘আবার হঠাৎ বৃষ্টি’ দিয়ে বড় পর্দায় রাদিফা নারমিন–এর যাত্রা শুরু হলো। প্রথম সিনেমা মুক্তির আগেই তানভীর মোকাম্মেলের পরিচালনায় দ্বিতীয় সিনেমায় কাজ শুরু করেছে দ্বাদশ শ্রেণির এই শিক্ষার্থী। তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো।অষ্টম শ্রেণি থেকেই নাকি মঞ্চে অভিনয় করছো?রাদিফা নারমিন : অষ্টম শ্রেণিতে পড়ার সময় মায়ের হাত ধরে প্রথম থিয়েটারের সঙ্গে পরিচয়। আরশিনগরের একটি অভিনয় কর্মশালার মাধ্যমে সেই যাত্রা শুরু।
অষ্টম শ্রেণিতে প্রথমবার ‘সিদ্ধার্থ’ নাটকে কাজ করি।এ ছাড়া নয় বছর ধরে নিয়মিত নাচ করছি। মা–বাবাই নাচের সঙ্গে যুক্ত করেন। বাংলাদেশ শিশু একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনের পর দিন, কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করেছি। প্রথমবার মঞ্চে নাচার অভিজ্ঞতা—সব মিলিয়ে নাচই যেন আমাকে বিকশিত হতে সাহায্য করেছে।
২০২৩ সালে কত্থক নৃত্যে ‘খ’ বিভাগে প্রথমবারের মতো গোল্ড মেডেল পাই।রাদিফা নারমিন‘আবার হঠাৎ বৃষ্টি’র সঙ্গে ২৮ বছর আগের জনপ্রিয় ‘হঠাৎ বৃষ্টি’র আবেগ জড়িয়ে আছে।
সূত্র: প্রথম আলো