শেয়ারবাজারে যাঁরা বিনিয়োগ করেন, তাঁরা একটি বিষয় খুব ভালো জানেন, সবচেয়ে বেশি মুনাফা আসে সেই খাত থেকে, যা এখনো কম মূল্যায়িত, অথচ ভবিষ্যতে যার চাহিদা বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শ্রেণিকক্ষে অর্থনীতির এই সূত্রই আমি প্রায়ই আমার কারিগরি শিক্ষার্থীদের একটু অন্যভাবে বোঝাই। বলি, তোমরাই এখন এমন এক সম্পদ, যার মূল্য ভবিষ্যতে অনেক বাড়বে, অথচ বর্তমানের বাজার এখনো সেই সম্ভাবনাকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি।
বাংলাদেশের কারিগরি শিক্ষা আজ ঠিক এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এটি এখনো অনেকটাই অবমূল্যায়িত, কিন্তু এর সম্ভাবনা অসাধারণ। এখানে বিনিয়োগ করা প্রতিটি টাকা ভবিষ্যতে দক্ষ জনশক্তি, কর্মসংস্থান, রপ্তানি আয়, রেমিট্যান্স এবং অর্থনৈতিক উৎপাদনশীলতার মাধ্যমে বহুগুণে ফিরে আসতে পারে। তাই প্রশ্নটি এখন আর কারিগরি শিক্ষায় বিনিয়োগ করা হবে কি না, সেই প্রশ্ন নয়।
বরং প্রশ্ন হলো, আমরা কত দ্রুত এবং কতটা পরিকল্পিতভাবে এই বিনিয়োগ বাড়াতে পারব।প্রথম পাঠ, বিনিয়োগের প্রতিদানের হিসাব—বিনিয়োগের ভাষায় একটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের প্রতিদান।
সূত্র: প্রথম আলো