ঢাকার আশুলিয়ায় প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জমিতে কাঁচামালের আড়ত নির্মাণ খুবই উদ্বেগজনক একটি ঘটনা। স্থানীয় মানুষের প্রত্যাশা ছিল সেখানে চিকিৎসাকেন্দ্র হবে। এখন সীমানাপ্রাচীর ভেঙে দোকান নির্মাণ ও বরাদ্দের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।
জমি ভাড়া দেওয়ার নামে এই কার্যক্রমের পেছনে রাজনৈতিক প্রভাব ও পারস্পরিক সুবিধা ভাগাভাগির অভিযোগ উঠেছে।নথিপত্র অনুযায়ী, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের ১৬৪ শতাংশ জমি ২০১০ সালে প্রস্তাবিত উত্তরা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের নামে হস্তান্তর করা হয়। ভূমি কার্যালয়ের রেকর্ডেও জমিটি এখনো ওই প্রতিষ্ঠানের নামে রয়েছে। তাহলে স্কুলের গভর্নিং বডি কোন কর্তৃত্বে তা ভাড়া দিল?
মাসে ১৬ লাখ টাকা ভাড়ার চুক্তি কার সঙ্গে, কী শর্তে এবং কত দিনের জন্য হয়েছে?
সূত্র: প্রথম আলো