শুভ সকাল। আজ ১২ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।
তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।আয়াসসহ চারজনকে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার দেখানো হলোআ ন ম আয়াস ও মারজিয়া খন্দকার রিমিতাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিরোধ সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
আদালতে জমা দেওয়া পুলিশের নথিতে এ তথ্য জানা গেছে।বিস্তারিত পড়ুন... প্রতিবাদের ‘ভূত’ যেভাবে মোদির সরকারকে তাড়া করছেদিল্লির বিক্ষোভ থেকে তরুণদের আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে একটা বিষয় পরিষ্কার—ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেবে না।
সূত্র: প্রথম আলো