ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের হার সাম্প্রতিক সময়ে শক্ত অবস্থান ধরে রেখেছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কর্মসংস্থানের হার রেকর্ড পর্যায়ে পৌঁছায়। ২০০৫ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, ইইউর আটটি দেশও এ সময়ে নিজেদের সর্বোচ্চ কর্মসংস্থানের হার রেকর্ড করে।
একই সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইইউতে বেকারত্বের হার ২০০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।ইউরোপে সবচেয়ে বেশি কর্মসংস্থানের হার যেসব দেশে ১. আইসল্যান্ড: ৮৫ দশমিক ৬ শতাংশশক্তিশালী শ্রমবাজার, তুলনামূলক কম বেকারত্ব এবং নারী ও বয়স্ক জনগোষ্ঠীর শ্রমবাজারে উচ্চ অংশগ্রহণ দেশটির কর্মসংস্থানের হার বেশি থাকার অন্যতম কারণ।আড়ং নেবে সেলস অ্যাসোসিয়েট, ৫০০ পদে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর২. নেদারল্যান্ডস: ৮২ দশমিক ৩ শতাংশ২০০৫ সালের পর থেকে ইইউর মধ্যে একমাত্র দেশ হিসেবে নেদারল্যান্ডসের কর্মসংস্থানের হার ৮০ শতাংশের বেশি হয়েছে।
দেশটির নমনীয় শ্রমবাজার এবং বিশেষ করে নারীদের মধ্যে খণ্ডকালীন কাজের ব্যাপকতা এতে ভূমিকা রেখেছে।৩. সুইজারল্যান্ড: ৮০ দশমিক ৪ শতাংশদক্ষ কর্মী, কম বেকারত্ব এবং উদ্ভাবননির্ভর অর্থনীতি দেশটির শ্রমবাজারকে শক্তিশালী রাখতে সহায়তা করছে।৪. জার্মানিত: ৭৭ দশমিক ৬ শতাংশদেশটির স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী শিল্পভিত্তি, কারিগরি ও পেশাগত শিক্ষাব্যবস্থা এবং রপ্তানিনির্ভর শিল্প কর্মসংস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা র...
সূত্র: প্রথম আলো