ঢাকার আকাশরেখায় সর্বোচ্চ বহুতল ভবন নির্মাণ করছে ট্রপিক্যাল হোমস লিমিটেড। এই প্রকল্প আবাসন খাতে আধুনিকতা ও পরিবেশবান্ধব নকশার মেলবন্ধন ঘটিয়েছে।
বাণিজ্যিক ও আবাসিক চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে বিশ্বমানের দুটি প্রকল্প—‘টি এ টাওয়ার’ ও ‘ট্রপিক্যাল হায়দার আম্রপুরী’।বাণিজ্যিক ভবন ‘টি এ টাওয়ার’টি এ টাওয়ারের আংশিক নকশামালিবাগে ৪৬ কাঠা জমিতে গড়ে উঠছে ৫০০ ফুট উঁচু এবং ৪৫ তলাবিশিষ্ট দেশের প্রথম মেগা বাণিজ্যিক ভবন ‘টি এ টাওয়ার’।
৫০ শতাংশ উন্মুক্ত স্থানের এই প্রকল্পে থাকছে ৬টি বেজমেন্ট, ৩২৮টি পার্কিং স্পেস, ছাদে হেলিপ্যাড ও সুইমিং পুল, বুটিক হোটেল, হাসপাতাল, ৩ডি মুভি থিয়েটার এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা।
সূত্র: প্রথম আলো