সোহেল আফ্রিদি—পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী। কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) গুরুত্বপূর্ণ নেতা তিনি।গতকাল রোববার খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার ভেঙে দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেই সঙ্গে গভর্নরের শাসন। পিটিআইয়ের অভিযোগ, সোহেল আফ্রিদিকে আটক করেছে পুলিশ।
তবে সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রীর ‘খোঁজ’ পাওয়া যাচ্ছে না।ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের নেতা–কর্মীরা পাখতুনখাওয়া প্রদেশ থেকে ৪ অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন। গত শনিবার ছিল লংমার্চের সপ্তম দিন। এখনো লংমার্চ খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই অবস্থান করছে।সালমান আকরাম রাজা, পিটিআইয়ের মহাসচিবসোহেল আফ্রিদি কোথায় আছেন, তাঁকে কী অবস্থায় রাখা হয়েছে—আমরা কিছুই জানি না।
জুনায়েদ আকবরেরও কোনো খোঁজ নেই।
সূত্র: প্রথম আলো