প্রথম আলো: বাণিজ্যিক ভবন নির্মাণ দিয়ে শুরু করে ট্রপিক্যাল হোমস লিমিটেড এখন মালিবাগে আইকনিক ‘টি এ টাওয়ার’ নির্মাণ করছে। দীর্ঘ ৩১ বছরের পথচলায় প্রতিষ্ঠানের অগ্রগতিতে পৌঁছার পেছনে আপনাদের কোন নীতি বেশি কাজে দিয়েছে বলে মনে করেন?তানভীর রেজা: আমাদের আজকের এই শক্তিশালী অবস্থানে আসার পেছনে মূলত দুটি মূল নীতি কাজ করেছে। প্রথমটি হলো ধারাবাহিকভাবে লেগে থাকা। এটি আমাদের কোম্পানির সাবেক চেয়ারম্যান, আমার বাবার শেখানো নীতি।
প্রতিদিন প্রতিটি কাজের নিয়ম মেনে ফলোআপ করা এবং কোনো কাজে হাল না ছাড়ার প্রবৃত্তি আমরা অত্যন্ত কঠোরভাবে মেনে চলি। উনার সুস্পষ্ট শিক্ষা ছিল—সাফল্যের কোনো সহজ শর্টকাট বা সংক্ষিপ্ত পথ নেই। দ্বিতীয় নীতিটি হলো ধীর ও টেকসই অগ্রগতি। রাতারাতি একটি পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা কখনোই আগ্রাসী বিপণন মনোভাব দেখাইনি। ব্যবসা পরিচালনায় আগ্রাসী অবস্থান এড়িয়ে আমরা ধীরগতিতে একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলেছি।
এই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই আমরা মালিবাগের টি এ টাওয়ারের মতো বড় ও সাহসী প্রকল্পগুলো গ্রহণ করার আত্মবিশ্বাস পেয়েছি।
সূত্র: প্রথম আলো