রোগজীবাণুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে টিকা। আমাদের ধারণা, টিকা বুঝি শুধুই শিশুদেরই লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্যও টিকার প্রয়োজন আছে।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধক্ষমতা কমতে থাকে। সেই সঙ্গে দেখা দেয় ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির সমস্যা, ক্যানসার ইত্যাদি। এসব রোগের কারণে রোগ প্রতিরোধক্ষমতা আরও কমে যায়।
অনেকে বিভিন্ন সমস্যার জন্য নানা ধরনের ওষুধ (যেমন স্টেরয়েড, ইমিউনোথেরাপি, কেমোথেরাপি) সেবন করেন, যা রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। এ ছাড়া প্রাপ্তবয়স্করা চাকরি, ব্যবসা, ভ্রমণ, অভ্যাস, জীবনযাত্রা ইত্যাদির কারণে নতুন নতুন রোগের ঝুঁকিতে থাকেন। কেউ আবার দীর্ঘমেয়াদি পরিচর্যাকেন্দ্রে বা নার্সিং হোমে বসবাস করেন। কাউকে দূরদেশে ভ্রমণ করতে হয়। এসব জায়গায় অপরিচিত জীবাণুর বাস।
এসব কারণে প্রাপ্তবয়স্ক মানুষেরাও সহজেই সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, নানান জটিলতায় ভুগতে পারেন, এমনকি মৃত্যুঝুঁকিও বাড়তে পারে।তাই বড়দেরও কিছু টিকা নিতে হয়।
সূত্র: প্রথম আলো