হইচইয়ে নাজিফা তুষি অভিনীত প্রেশার কুকার মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। কদিন আগে দেশের বাইরে থেকে রইদ–এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। চলছে ঈদের সিনেমার শুটিংয়ের প্রস্তুতি। তুষির ক্যারিয়ারের সেসব গল্পই শোনাচ্ছেন মনজুরুল আলমনাজিফা তুষিএকটা সময় ভাবতেও পারেননি, সিনেমার পারিশ্রমিক দিয়ে চলতে পারবেন। অথচ সেই পারিশ্রমিক দিয়েই এখন জীবন ও জীবিকা চালাচ্ছেন তুষি।
শুধু কি তা–ই, ক্যারিয়ারে কখনো ভাবেননি হাওয়া, প্রেশার কুকার, রইদ–এর মতো সিনেমায় নাম লেখানো হবে। অথচ এই কাজগুলোই তাঁকে একটু একটু করে বদলে দিচ্ছে। তিনি এখন হয়ে উঠছেন অন্যদের কাছে আদর্শ। ‘একসময় অনেকে আমাকে বলেছিল, হাওয়ার পরে আমি নাকি হাওয়া হয়ে গিয়েছি। আমার কাজ নেই। কিন্তু আমি নীরবে কাজ করে গেছি। ধৈর্য ধরেছি। সেই কাজগুলো এ বছর একসঙ্গে মুক্তি পাবে, এটাও ভাবনার বাইরে ছিল,’ বলেন তুষি।
‘বছরটা বেশি বেশি হয়ে গেল’ বছরের শুরুতেই খবর পান, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে তাঁদের সিনেমা রইদ।
সূত্র: প্রথম আলো