যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যা মামলার বিষয়ে ভুয়া তথ্য পাঠিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি এআই মডেল। গত ১৮ জুলাই পাঠানো ওই তথ্য স্প্যাম হিসেবে চিহ্নিত হওয়ায় তা তদন্তকারীদের কাছে পৌঁছায়নি।
তবে ঘটনার দুই মাসের বেশি সময় পর পুলিশকে বিষয়টি জানানোয় অ্যানথ্রপিকের সমালোচনা করেছে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ।পুলিশের তথ্যমতে, অমীমাংসিত হত্যা মামলার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তৈরি একটি ওয়েবসাইটে ভুয়া বার্তাটি পাঠানো হয়। বার্তায় এআই মডেলটি এমন একজনের পরিচয়ে তথ্য দেয়, যিনি মামলাটির বিষয়ে জানেন বলে দাবি করছেন।
মডেলটি জানায়, ঘটনার সময় সংশ্লিষ্ট এলাকার সন্দেহভাজন ব্যক্তির বর্ণনার সঙ্গে মেলে, এমন একজনকে সে দেখেছে।অ্যানথ্রপিকের ব্যাখ্যা অনুযায়ী, এআই মডেলটি দৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার একটি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
সূত্র: প্রথম আলো