জাপানে সন্তান লালন-পালনের মূল ভিত্তি হলো ‘শিৎসুকে’ নামের একটি পদ্ধতি, যার আক্ষরিক অর্থ ‘আত্মশৃঙ্খলা’। আমাদের দেশে শৃঙ্খলা বলতে যা বোঝায়, এটি তা থেকে অনেকটাই আলাদা। বকাঝকা না করে শান্তভাবে বুঝিয়ে এ পদ্ধতিতে শিশুদের শৃঙ্খলা ও শিষ্টাচার শেখানো হয়।জাপানিরা অমনোযোগী শিশুকে বকাঝকা না করে তাদের একাগ্রতা বাড়াতে বিশেষ কিছু কাজ করেন। এতে ফল হয় খুব দ্রুত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ডিজিটাল মিডিয়া ওয়েবসাইট আপওয়ার্দির এক নিবন্ধে লেখিকা সেসিলি নোবলার বিষয়টি তুলে ধরেন। নিচের এই তিনটি নিয়ম বা কৌশল মেনে আপনিও আপনার সন্তানকে শৃঙ্খলা ও শিষ্টাচার শিক্ষা দিতে পারেন।১. সন্তানের মধ্যে যে আচরণ দেখতে চান, নিজেই তার আদর্শ উদাহরণ হয়ে উঠুনজাপানিরা বিশ্বাস করেন, শিশুরা মা–বাবাকে যে রকম আচরণ করতে দেখে, তাদের আচরণও সেভাবে গড়ে ওঠেজাপানিরা বিশ্বাস করেন, শিশুরা দেখে শেখে।
বিশেষ করে মা–বাবাকে যে রকম আচরণ করতে দেখে, শিশুদের আচরণও সেভাবে গড়ে ওঠে।
সূত্র: প্রথম আলো