ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে সৌদি আরব–সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র লড়াই চলছে। এর মধ্যেই দেশটির সানা ও তেইজে বিমান হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সানার হামদান এলাকায় এবং তাইজের হাইফান এলাকার আল-জুরবি সড়কে গতকাল রোববার বিমান হামলা হয়েছে।
এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইরান যুদ্ধের মধ্যেই সৌদি আরব ও হুতিদের মধ্যকার এ লড়াই বৈশ্বিক জ্বালানি বাজারকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী বলেছেন, আঞ্চলিক উত্তেজনা ও জ্বালানির বাজারে অস্থিরতার মধ্যেও বিশ্ববাজারে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত তাঁর দেশ।
এ জন্য বিকল্প রপ্তানির পথ হিসেবে পূর্ব-পশ্চিম পাইপলাইনের গুরুত্বও তুলে ধরেছেন তিনি।তাইজে তীব্র লড়াইহাইফান এলাকায় বিমান হামলার পাশাপাশি তাইজের অন্যান্য রণাঙ্গনে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।আঞ্চলিক সংঘাতের মধ্যে বিশ্ববাজারে সৌদি আরবের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার সক্ষমতার কথা তুলে ধরেছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান আল সৌদ।আল–জাজিরার প্রতিবেদক মাহা আলীর তথ্য অনুযায়ী, ইয়েমেনের সরকারি বাহিনী...
সূত্র: প্রথম আলো