ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের রিয়াদে বিমানবন্দরে ভয়াবহ হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের তাঁর প্রতিপক্ষ প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদকে ফোন করেছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই খবর দিয়েছে।ইরান-সমর্থিত হুতিরা সৌদি বিমানবন্দরে হামলা চালানোর পর দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য অঞ্চলের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।গতকাল রোববার টেলিগ্রামে এক বার্তায় আরাগচি জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক সমাধানকে উপেক্ষা করে সামরিক পদ্ধতির ওপর জোর দিলে পরিস্থিতি আরও জটিল হবে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঞ্চলের সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই।
গত সপ্তাহে আরাগচি বলেছিলেন, মার্কিন যুদ্ধের ‘কোনো সামরিক সমাধান নেই’।
সূত্র: প্রথম আলো