রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এই তথ্যের সতত্যা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, এক দল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যায়। তারা নানা স্লোগান দেয়। পরে বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়।
তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেনি।হামলাকারীরা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।রংপুরে জি এম কাদেরের বাড়িতে হামলা, অভিযোগ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধেপুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়।হামলাকারীরা কারা, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম।
সূত্র: প্রথম আলো