কানাডায় ১৬ বছর বয়সী এক কিশোর এআইয়ের সাহায্য নিয়ে পাহাড়ে ঘোরার (হাইকিং) পরিকল্পনা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে একটি খাড়া পাহাড় থেকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার হতে হয়েছে।ব্রাইস ভিনসেন্ট গ্যারিলুক নামের সেই কিশোর ৩ অক্টোবর কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ক্রাউন মাউন্টেনে হাইকিং করতে গিয়েছিল। সেখানে গিয়ে সে পথ হারিয়ে ফেলে এবং একটি বিপজ্জনক ট্রেইলে বা রাস্তায় গিয়ে পড়ে।
জানা যায়, হাইকিংয়ের পুরো পরিকল্পনা করার জন্য সে অ্যানথ্রপিক প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ক্লড এআই ব্যবহার করেছিল। কিন্তু এআইয়ের দেওয়া রুট ধরে এগোতে গিয়ে সে মূল হাইকিং পথ থেকে বেশ দূরে সরে যায়। একপর্যায়ে সে পাহাড়ের এমন এক জায়গায় গিয়ে পৌঁছায়, যেখান থেকে সামনে এগোনো কিংবা পেছনে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে।পাহাড়ের খাড়া ঢালে এক সরু জায়গায় আটকে পড়ে পরিস্থিতি বেশ বিপজ্জনক হয়ে ওঠে।
তখন সে বাধ্য হয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চায়।
সূত্র: প্রথম আলো