সিলেটে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে নগরের সুইপার কলোনি কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় তাঁকে হত্যা করেছেন এক যুবক ও তাঁর সঙ্গীরা।হৃদয় কুমার কাস্টঘর এলাকার বাসিন্দা। তিনি সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
তাঁর দুই ছেলে ও দুই মেয়ে আছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কাস্টঘর এলাকায় হৃদয় কুমারের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজনের অভিযোগ, আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে হত্যা করেছেন।
ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে তাঁর দাবি।হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজনের অভিযোগ, আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে হত্যা করেছেন।
সূত্র: প্রথম আলো