বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে বাড়তি ব্যয় ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা হয়েছে।
পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার অগ্রাধিকার ও ক্ষেত্র নির্ধারণে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব কাঠামো চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ সোমবার থেকে শুরু হওয়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন অর্থমন্ত্রী। সেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তাঁর কথোপকথনের ভিডিও প্রথম আলো সংগ্রহ করেছে।সেখানে অর্থমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে।
সূত্র: প্রথম আলো