শ্রেণিকক্ষে ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।আজ সোমবার দুপুর ১২টায় বিভাগের শ্রেণিকক্ষে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনকারীরা ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের শিক্ষার্থী।এই শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে, লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।
তাঁরা বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে তাসনীম সিরাজ মাহবুবের বৈষম্যমূলক, বর্ণবাদী, অন্যায় ও দ্বিচারী আচরণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হলো।প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেওয়া মো. নাইম হোসেন প্রথম আলোকে বলেন, ৭ অক্টোবর ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ক্লাস চলাকালে এক ছাত্রীর নিকাব পরা নিয়ে আপত্তিকর কথা বলেন তাসনীম সিরাজ মাহবুব। একই ক্লাসে ছয়জন ছাত্রের এক বেঞ্চে বসা নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন।
পরবর্তীতে তিনি তাঁর অবস্থান ব্যাখ্যা করতে ফেসবুকে ভিডিও বার্তা দেন।
সূত্র: প্রথম আলো