ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) পরিচালিত ছয় সপ্তাহব্যাপী সার্টিফিকেট কোর্স ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস (এএফএনএ), ইনটেক-১২’-এ ভর্তির আবেদন চলছে।যেসব পেশাজীবীর অ্যাকাউন্টিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা অভিজ্ঞতা নেই কিংবা সীমিত, কিন্তু ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাববিজ্ঞান সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, তাঁদের জন্য এ কোর্স বিশেষভাবে উপযোগী।
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে আর্থিক তথ্য বিশ্লেষণ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কোর্সটি প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক লেনদেনের হিসাব সংরক্ষণ, আর্থিক বিবরণী বোঝা, আর্থিক তথ্য বিশ্লেষণ এবং প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম মূল্যায়ন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন।
কোর্সটিতে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: প্রথম আলো