কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) বিনিদ্র রজনী যাপন করছেন। রাতে তাঁর ঘুম আসে না। ভয়ে ভয়ে আছেন। রাহুল বলেন, ‘আমি জানি, উনিও এই সংবাদ সম্মেলন দেখছেন। তাঁর উচিত, রাজসাক্ষী হয়ে যাওয়া।’আজ সোমবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে ডাকা সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে রাহুল বলেন, ‘ওরা প্রচার করছে, প্রধান বিচারপতি বিরোধীদের সঙ্গে দেখা করতে রাজি হননি। কিন্তু ওরা আসল বিষয়টাই এড়িয়ে যাচ্ছে।
প্রধান বিচারপতি আমাদের পথ বাতলে দিয়েছেন। বলেছেন, আমরা যেন পিটিশন বা আবেদন ফাইল করি। সেটাই আমরা করতে যাচ্ছি। আজই বিকেলে সুপ্রিম কোর্টে গিয়ে সেই আবেদন আমরা জমা দেব।’কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন না ভারতের প্রধান বিচারপতিদলমত–নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে লোকসভার বিরোধী নেতা বলেন, ‘এই লড়াই সংবিধান রক্ষার লড়াই। দেশের গণতান্ত্রিক চরিত্র রক্ষার লড়াই। আপনাদের, আমাদের সবার অস্তিত্ব রক্ষার লড়াই।
যে যেভাবে পারুন, এই লড়াইয়ের শামিল হোন।’ জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব রাহুল আগেও দিয়েছিলেন।আজও জ্ঞানেশের উদ্দেশে রাহুল বলেন, ‘আপনি পদত্যাগ করুন।
সূত্র: প্রথম আলো