বন্য প্রাণীদের এমন কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখে হাসি চেপে রাখা কঠিন। কখনো মনে হচ্ছে জিরাফের মাথায় গাছের মুকুট, কখনো হাতি বন্ধুর সঙ্গে দুষ্টামি করছে, আবার কোনো পাখি যেন ক্যামেরার দিকে তাকিয়ে রীতিমতো রাগ দেখাচ্ছে। ২০২৬ সালের নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডের ফাইনালিস্ট ছবিগুলোয় এমনই মজার মুহূর্ত উঠে এসেছে। এ বছর ১১২টি দেশ থেকে ১০ হাজারের বেশি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করা হয়েছে সেরা ছবিগুলো।
তবে এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু হাসানো নয়; প্রাণীদের প্রতি মানুষের মমতা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাও এর লক্ষ্য।দ্য ডিফরেন্ট ওয়ান: তিনটি জিরাফ পাশাপাশি দাঁড়িয়ে। মাঝের জিরাফটির মাথায় যেন সবুজ চুল বা গাছের মুকুট। স্থান: মাসাই মারা, কেনিয়ানেচারস উইন্ডো: পাতার ছোট্ট ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে একটি নীল ফড়িং। মনে হচ্ছে, প্রকৃতিই তার জন্য জানালা বানিয়ে দিয়েছে।
স্থান: স্টোক-অন-ট্রেন্ট, যুক্তরাজ্যচিকি লিটল এলিফ্যান্ট: ছোট্ট হাতিটি যেন পায়ের ওপর পা তুলে বসে কথা বলছে।
সূত্র: প্রথম আলো