বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে নিয়মিত ছবি পোস্ট করেন।
তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নিজেকে ভালো রাখার গল্পটা নিজের কাছ থেকেই শুরু হোক।’দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে থাকেন অভিনেতা টনি ডায়েস। স্ত্রীর সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রায় দুই হাজার বছর আগে মরক্কোর ভলুবিলিস ছিল রোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এর স্থাপত্য আজও সেই সময়ের মানুষের মেধা, সৃজনশীলতা এবং উন্নত জীবনযাত্রার গল্প বলে।
একটি জাতির সমৃদ্ধি শুধু তার অর্থনৈতিক উন্নতি কিংবা অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; নিজের ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান করা এবং তা যত্নের সঙ্গে সংরক্ষণ করার মধ্য দিয়েও একটি জাতির সভ্যতা ও রুচির পরিচয় ফুটে ওঠে।’ প্রায় পাঁচ বছর আগের তৈরি করা পোশাকে নায়িকা ঐশী।
সূত্র: প্রথম আলো