শিক্ষাজীবনে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। ইন্টার্নশিপ সেই সুযোগ তৈরি করে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করা, পেশাগত দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুতি নিতে পারেন। তবে ইন্টার্নশিপের জন্য পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি অনেক শিক্ষার্থীর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
বিশেষ করে পড়াশোনার পাশাপাশি যাঁদের নিজের বা পরিবারের খরচ চালাতে হয়, তাঁদের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করা কঠিন।শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ ইন্টার্নশিপবিভিন্ন বিষয়ে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার সুযোগ পান।
একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়, প্রতিষ্ঠান, জনগোষ্ঠী ও কাজের ধরন সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারেন।বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে অনেক শিক্ষার্থী মনে করেন, শ্রেণিকক্ষে পাঠ গ্রহণই যথেষ্ট।
সূত্র: প্রথম আলো