প্রথম আলো: প্রতিষ্ঠার শুরু থেকে আপনারা কোন ধরনের প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন? সেই লক্ষ্য কতটা পূরণ করতে পেরেছেন?হাসিব এম আবদুল্লাহ: ১৯৯৫ সালে আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল একটি সুস্পষ্ট স্বপ্ন নিয়ে। সেটি হচ্ছে ঢাকার মানুষের জন্য মানসম্মত, আধুনিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ আবাসন নিশ্চিতের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহকসেবা প্রদান করা।
আমাদের কাজের মূলনীতি ছিল তিনটি—প্রতিশ্রুত সময়ে প্রকল্প হস্তান্তর, সর্বোচ্চ পেশাদারত্ব এবং নির্মাণের মানে কোনো আপস না করা। গত তিন দশকের পথচলায় আমরা সেই লক্ষ্য সামনে রেখেই এগিয়েছি। ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, বারিধারা, ইস্কাটন, পল্টন, বসুন্ধরা, মোহাম্মদপুর, লালমাটিয়া, ইন্দিরা রোডসহ ঢাকার বিভিন্ন এলাকায় ১২৫টির বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছি।
৫ হাজারের বেশি পরিবার আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টকে তাদের নির্ভরতার ঠিকানা হিসেবে বেছে নিয়েছে এবং ৪৭০-এর বেশি জমির মালিক আমাদের ওপর আস্থা রেখেছেন।প্রথম আলো: নির্মাণ খাতে প্রযুক্তির ব্যবহার কি ক্রমেই বাড়ছে?
সূত্র: প্রথম আলো