বাংলাদেশের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি মেয়ের শৈশব সুরক্ষিত রাখা এবং নিজের ভবিষ্যৎ গড়ায় তার অংশগ্রহণ নিশ্চিত করা। আগে থেকে ঠিক করে দেওয়া একটি জীবন মেনে নেওয়ার জন্য তাকে প্রস্তুত করাই আমাদের লক্ষ্য হতে পারে না। লিখেছেন এম নিয়াজ আসাদুল্লাহবাল্যবিবাহ একটি মেয়ের জীবন থেকে কী কী কেড়ে নেয়—পড়াশোনার বছর, কাজের সুযোগ কিংবা পরিবার শুরুর সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা—আমরা সাধারণত বিভিন্ন আলোচনা সভায় এ প্রশ্নগুলোই করে থাকি।
তবে আমাদের এটিও প্রশ্ন করা উচিত, সমাজ ও পৃথিবীতে তার ভবিষ্যৎ অবস্থান কোথায় এবং বাল্যবিবাহ তাকে এ সম্পর্কে কী শেখায়? বিকল্প পথগুলো খুঁজে দেখার সুযোগ পাওয়ার আগেই যখন প্রাপ্তবয়স্ক জীবনের দায়িত্ব এসে পড়ে, তখন অসম প্রত্যাশাগুলোকেই জীবনের স্বাভাবিক নিয়ম বলে মনে হতে শুরু করে।আশঙ্কাটি ১১ অক্টোবর পালিত আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬-এর প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে।
এ বছরের প্রতিপাদ্য হলো, ‘বাল্যবিবাহ বন্ধ করি, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করি’।অঙ্গীকার দুটি একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সূত্র: প্রথম আলো