বিশ্বজুড়ে বিখ্যাত অনেক ম্যারাথন শেষ করেছেন তিনি। তবে এবারের ম্যারাথন মিউনিখ শহরে। তিনি এই শহরেরই বাসিন্দা। তাই এবারের অনুভূতিটা অন্য রকম। সেখানে ম্যারাথনের শুরু ও শেষে ওড়ালেন প্রিয় বাংলাদেশের লাল-সবুজের পতাকা। তিনি মিউনিখে বসবাসকারী বাংলাদেশি শিব শংকর পাল।মিউনিখ শহর তাঁর সাফল্যের সাক্ষী। ২০০২ সাল থেকে এই শহরের রাজপথেই জড়িয়ে আছে তাঁর ম্যারাথনের দীর্ঘ ইতিহাস। বয়সের ঘরে ৬১ পেরোলেও দৌড়ের প্রতি ভালোবাসা একবিন্দুও কমেনি।
বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ‘ইজি ম্যারাথন রানিং সিস্টেম’–এর মতো বিজ্ঞানসম্মত ও সহজ পদ্ধতি অবলম্বন করছেন। এতে তিনি তাঁর গতি ও লক্ষ্যকে আরও শাণিত করেছেন। কিছুদিন আগে বার্লিন ম্যারাথন ও সুইজারল্যান্ডের জুংফ্রুয়ের পাহাড়ি পথ সফলভাবে জয় করেছেন।
এরপর গতকাল ১১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত মিউনিখ ম্যারাথনেও তিনি অসাধারণ সাফল্য পেয়েছেন।মিউনিখ অলিম্পিক স্টেডিয়াম প্রাঙ্গনে স্ত্রী ও কন্যার সাথে শিব শংকর পাল গতকাল রোববার অনুষ্ঠিত মিউনিখ ম্যারাথনে শিব শংকরের মতো প্রায় সাড়ে ২৬ হাজার ক্রীড়াবিদ অংশ নেন।
সূত্র: প্রথম আলো