বাগেরহাটে মধ্যরাতে হাসপাতালে দায়িত্বরত এক নারী চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিনগত রাত ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগে ওই ঘটনা ঘটে।ভুক্তভোগী চিকিৎসক সাকিয়া হক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার।
অসুস্থ হওয়া শ্রমিক দল নেতাকে ক্যানুলা পরানোকে কেন্দ্র করে তাঁর লোকজন ওই নারী চিকিৎসকে তাঁর কক্ষে ঢুকে গালাগাল ও মারধর করতে তেড়ে আসেন বলে তাঁর অভিযোগ।ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গতকাল রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন সাকিয়া হক। সেখানে তিনি লেখেন, ‘বাগেরহাটে শ্রমিক দলের সাধারণ সম্পাদক শানু (নাকি হারুন জানি না) এসে শুধু গায়ে হাত দেওয়া বাকি রাখছে নাইট ডিউটিতে। আমি একা রুমে।
৮-১০ জন সাঙ্গোপাঙ্গ এসে মারমুখো।
সূত্র: প্রথম আলো