জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে চট্টগ্রাম ও খুলনা। সিলেটে বোলিং করেছেন ঢাকার ১১ খেলোয়াড়ই।রাজশাহীর ফলোঅন এড়ানোর লড়াইপ্রথম ইনিংসে ১১৯ রানে অলআউট হয়েছিল রাজশাহী বিভাগ। সেই দল আজ মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩০০ রান তুলে। তবে এখনো বিপদ কাটেনি দলটির।
খুলনার প্রথম ইনিংসের চেয়ে যে এখনো ৬৫ রানে পিছিয়ে তারা।৯ উইকেটে ৪৬৩ রান নিয়ে দিন শুরু করা খুলনার প্রথম ইনিংস শেষ হয় ৪৮৪ রানে। এরপর রাজশাহীর দ্বিতীয় ইনিংসে দারুণ সূচনা এনে দেন হাবিবুর রহমান ও সাব্বির হোসেন। উদ্বোধনী জুটিতে ১২৬ রান যোগ করেন তাঁরা। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি থেকে ১০ রান দূরে দাঁড়িয়ে সামিউন বাসীরের বলে লং অফে আফিফের ক্যাচ হন হাবিবুর।
৮৩ বলে ৯০ রান করার পথে ৬টি চারের সঙ্গে ৮টি ছক্কা মারেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।
সূত্র: প্রথম আলো