ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গত শনিবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে। পরে অভিযান চালিয়ে ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি এলাকা থেকে ইকরামুল হক (৩৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ উত্তরপাড়ায়। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় এসআরবি-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বেলা সাড়ে তিনটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কলাবাগানে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করেন ইকরামুল। কলাবাগান থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি ইকরামুলকে দেখতে পান এবং তাঁর ভিডিও ধারণ করেন।
এ সময় ইকরামুল নিজের দোষ স্বীকার করেন।
সূত্র: প্রথম আলো