ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী নাফিজের গণিত অলিম্পিয়াড-যাত্রা শুরু হয় পঞ্চম শ্রেণিতে। প্রথমবার অংশ নিয়েই সে জাতীয় পর্যায়ে বিজয়ী হয় এবং গণিত ক্যাম্পে আসার সুযোগ পায়। সেই থেকে প্রতিবছর সে এই ক্যাম্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এ পর্যন্ত ছয়বার জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে নাফিজ।
২০২৪ সালে সে জাতীয় পর্যায়ে 'চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস' হয় এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (IMO) বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডে (APMO) সে ব্রোঞ্জপদক পেয়েছে। ইরানিয়ান কম্বিনেটরিক্স অলিম্পিয়াডের অ্যাডভান্সড ক্যাটাগরিতে সে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ নম্বর পেয়ে রৌপ্যপদক জিতেছে, যা এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম।
প্রাইমারি ও জুনিয়র ক্যাম্প থেকে শুরু করে আইএমও ক্যাম্প পর্যন্ত সব ক্যাম্পেই অংশ নিয়েছে নাফিজ।
সূত্র: প্রথম আলো