জন্ম থেকেই দুই হাত নেই আলতাফ হোসেন ওরফে দুঃখু মিয়ার। শারীরিক প্রতিবন্ধকতা পেছনে ফেলে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। পা দিয়ে লিখেই অর্জন করেছেন উচ্চশিক্ষা। বিশেষ কোটায় পাননি কোনো সরকারি বা বেসরকারি চাকরি। শেষ পর্যন্ত নিজেই পৈতৃক জমিতে গড়ে তুলেছেন ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন’ নামের এক স্কুল। চার সন্তানের জনক দুঃখু মিয়ার দুই হাত না থাকলেও সাহস হারাননি। পা দিয়ে লিখে হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক।
প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে দুঃখু মিয়াকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে তা নজরে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর নির্দেশে আজ সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় দুঃখ মিয়ার বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।শিক্ষক দুঃখু মিয়াসরকারপ্রধান আমার এই বিদ্যালয় সম্পর্কে জেনেছেন, এতেই আমি আনন্দিত। স্বপ্ন দেখি, আমার এই বিদ্যালয় একদিন উচ্চবিদ্যালয়ে রূপান্তরিত হবে।
আজ জেলা প্রশাসক বিদ্যালয়টি পরিদর্শন করায় স্বপ্নপূরণ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি।এ সময় দুঃখু মিয়ার জীবন-সংগ্রামের গল্প শোনেন জেলা প্রশাসক।
সূত্র: প্রথম আলো