ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সংসদ সদস্যের (এমপি) ছেলে, ভাগিনার স্ত্রী ও ভগ্নিপতি সারের নতুন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির পাশাপাশি টাকার লেনদেনের অভিযোগও উঠেছে।গত শুক্রবার নাসিরনগরে সারের ডিলারদের নতুন তালিকা প্রকাশ করা হয়। এর পর থেকে বিএনপির কেউ কেউ সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন।
ডিলার নিয়োগে দলেয় ত্যাগী নেতা–কর্মীদের বাদ দেওয়া হয়েছে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম–আহ্বায়ক সাজিদুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘সারের ডিলারে আওয়ামী লীগের দোসর!!!
এমন হলে আওয়াজ তুলুন, দরকার হলে ঐ আকামে যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে লিখুন।’উপজেলার গুনিয়াক ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছেন, নাসিরনগর উপজেলায় সারের ডিলার, চাউলের ডিলার পেতে বিএনপির কর্মী লাগে না।
সূত্র: প্রথম আলো