ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরি হয়েছে। মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে সোনা–রুপার অলংকার, পিতলের দুটি প্রতিমাসহ মোট ছয়টি প্রতিমা চুরি নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ সম্পর্কে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, চুরি হওয়া মালামাল ও টাকা উদ্ধারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে; একাধিক দল কাজ করছে। অত্যন্ত গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।আজ সোমবার সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এর আগে পূজা উদ্যাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।স্থানীয় লোকজন ও মন্দির সূত্রে জানা গেছে, গতকাল রাতে মূল মন্দিরের গ্রিলের একাংশ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।
সূত্র: প্রথম আলো