ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ) ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। আন্দোলনকারীদের ওপর হামলা, তাঁদের আটক ও নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন দুটি।
একই সঙ্গে আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।সোমবার উদীচী ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য পৃথক বিবৃতিতে এ অবস্থান জানায়। একটি বিবৃতিতে উদীচী একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন স্বাক্ষর করেন।
অন্যটিতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক হিসেবে জামসেদ আনোয়ার তপন এবং এই মোর্চার অন্তর্ভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্বাক্ষর করেন।উদীচীর বিবৃতিতে বলা হয়, যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও নির্যাতনের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
সূত্র: প্রথম আলো