শারদীয় দুর্গাপূজায় আসছে কাট–পিস। সিনেমাটিতে অভিনয় করেছেন নানজীবা তোরসা। আরও দুটি সিনেমার কাজও শেষ। বিয়ের গুঞ্জন নিয়েও কথা বলেছেন তোরসা।অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাত—মিরপুরের ঝুটপট্টির অচেনা জগৎ নিয়ে কাট–পিস নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইফ্ফাত জাহান। ১৬ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে মালা নামে মিরপুরের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তোরসা।
চরিত্রটি কেমন?গতকাল সোমবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, মালা চরিত্রটি নিজের স্বভাবের চেয়ে একেবারেই আলাদা। তাঁর ভাষায়, ‘মালা আর তোরসা একেবারেই আলাদা। তোরসা খুব স্ট্রেইট ফরোয়ার্ড (স্পষ্টবাদী)। সিনেমার গল্প যেহেতু মিরপুরের, মালাও ছোট থেকে সেখানে বড় হয়েছে। সে খুব চঞ্চল, একটু সিনেম্যাটিক, আবার কিছুটা লাজুকও। প্রেমে পড়লে যেমন হয়, তেমন একটা ব্যাপার আছে তার মধ্যে। আবার সে ধমক দিয়েও কথা বলে।
মালা একেবারে আঞ্চলিক টানে কথা বলে।’ মালাকে নিয়ে আর বেশি কিছু বলতে চাইলেন না তোরসা, শুধু এতটুকুই বললেন, ‘আমার মনে হয়েছে, মালা চরিত্রটি মানুষ মনে রাখতে পারবে।’নানজীবা তোরসাএটা জেন–জি দর্শকের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছেসিনেমায় একজন ঝুট ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন, খল চরিত্রে আছেন ইমরান আহমেদ সওদাগর।
সূত্র: প্রথম আলো