গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যখন ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছিল, তখন আমাদের অনেকেই এটাকে স্রেফ মনোভাবের একটি ঘোষণা হিসেবে ধরে নিয়েছিলাম। তবে মাত্র দুই মাসে পরিস্থিতি বদলে গেছে। ৫ অক্টোবর রিয়াদে তিন দেশের মন্ত্রী ও সামরিক কমান্ডারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সৌদি আরবে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
একই বৈঠকে পাকিস্তানি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে তিন বছরের জন্য এই জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।এরপর এল বৃহস্পতিবার। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি হুতি হামলা আঘাত হানে। একটি অবকাঠামোর ওপর, অন্যটি সাউদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজে। এতে এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন এবং বিভিন্ন দেশের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
বার্তাটি পরিষ্কার, রাজধানী রিয়াদ এখন তাদের হামলার নাগালের মধ্যেই রয়েছে।
সূত্র: প্রথম আলো