গ্রাম থেকে পাতি সরালি হাঁস কিনে শহরে বিক্রির জন্য ঘুরছিলেন মুরগি ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল। হঠাৎ তা পাখিপ্রেমীদের নজরে পড়ে। পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণে দীর্ঘদিন ধরে পাবনায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিউনিটির সদস্যরা বিক্রেতাকে আইন সম্পর্কে অবগত করেন।
এরপর তিনি কখনো বন্য পাখি কেনাবেচা করবেন না এবং এই পাখিগুলো ছেড়ে দেবেন প্রতিশ্রুতি দিলে তাঁকে নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেকে হাঁসগুলো অবমুক্ত করা হয়। ক্লান্ত ও দুর্বল পাখিগুলো লেকের পানিতে কিছুক্ষণ জলকেলিতে মেতে চোখ বুজে বিশ্রাম নেয়। সন্ধ্যা হলেই পাখিগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে দল বেঁধে উড়াল দেয়।
১৪টি পাতি সরালি হাঁস অবমুক্ত করা নিয়ে এবারের ছবির গল্পমুরগি বিক্রেতার বস্তার ভেতরে ছিল এই বাচ্চা হাঁসগুলো হাঁস হাতে নিয়ে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাই মিলে লেকে অবমুক্ত করছে সরালি হাঁস অবমুক্ত করার সঙ্গে সঙ্গে ১৪টি হাঁসই উড়ে গেলে একসঙ্গে সবুজ ক্যাম্পাসের চারপাশে এই পাখিদের থাকার মতো অনেক স্থান রয়েছে হঠাৎ জলকেলিতে মেতে উঠল হাঁসগুলো স্বাধীনতা হলের সামনে এই লেকে অবমুক্ত করা হয় হাঁসগুলো হাঁসগুলো চোখ বুজে বিশ্রাম নিচ্ছে লেকের শীতল জলে
সূত্র: প্রথম আলো