জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় এবং দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের কাছে সময়মতো সহায়তা পৌঁছানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
তাঁরা বলছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আলোচকেরা। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও প্রথম আলো যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
এতে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, স্টার্ট বাংলাদেশ হাব ও ইডিএম।বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার।
সূত্র: প্রথম আলো