প্রথম আলো: শেল্টেক্ মূল ঢাকার পাশাপাশি পরিকল্পিত আবাসন প্রকল্প জলসিঁড়িতে একসঙ্গে অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করছে। মূল ঢাকার পরিবর্তে জলসিঁড়িতে প্রকল্প নেওয়ার কারণ কী?তানভীর আহমেদ: এটি মূল ঢাকা থেকে সরে যাওয়া নয়; বরং পরিকল্পিত আবাসনে আমাদের উপস্থিতি বাড়ানো। জলসিঁড়ির পরিকল্পিত সড়ক, উন্মুক্ত পরিসর ও সবুজ পরিবেশে সমন্বিতভাবে আবাসন গড়ে তোলার সুযোগ রয়েছে।
এখানে আমাদের পরিকল্পনায় ২১টি প্রকল্পে ১৬৮টি আবাসিক ইউনিট প্রকল্পগুলোর প্রতি তলায় একটি করে প্রশস্ত অ্যাপার্টমেন্টের সঙ্গে কমিউনিটি স্পেস ও ছাদবাগান রাখা হচ্ছে।
ব্যক্তিগত গোপনীয়তা, পারিবারিক স্বাচ্ছন্দ্য এবং পরিকল্পিত পরিবেশকে আমরা একসঙ্গে গুরুত্ব দিচ্ছি।প্রথম আলো: গত পাঁচ বছরে ঢাকার আবাসন ক্রেতাদের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন কী দেখছেন—ক্রেতার আচরণ, ফ্ল্যাটের আকার, অবস্থান নাকি দামের ক্ষেত্রে পরিবর্তনটি বেশি?তানভীর আহমেদ: আমার দৃষ্টিতে সবচেয়ে বড় পরিবর্তন ক্রেতার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে।
সূত্র: প্রথম আলো