২০০৫ সালের ৬ মে প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত এই নিবন্ধ এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে ছিল, আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলোশ্রেণিগত সামাজিক অবস্থানের কারণে ঢাকার নবাবদের সঙ্গে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরদের হৃদ্যপূর্ণ সম্পর্ক ছিল উনিশ শতক থেকেই।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭-১৯০৫) ও নবাব আহসানউল্লাহর (১৮৪৬-১৯০১) জীবদ্দশায় রবীন্দ্রনাথ যখন ১৮৯৮–তে ঢাকায় আসেন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে, তখন নবাবদের আতিথ্য গ্রহণ করলেও খাজা সলিমউল্লাহর (১৮৭১-১৯১৫) সঙ্গে কবির সাক্ষাৎ হয়নি। রবীন্দ্রনাথ ঢাকায় ছিলেন অল্প সময়, মাত্র দু-তিন দিন।
রবীন্দ্রনাথ ও সলিমউল্লাহ উভয়েই তখন উপমহাদেশব্যাপী বিখ্যাত নন: রবীন্দ্রনাথ কবি ও গল্প উপন্যাসের লেখক হিসেবে খ্যাতিমান সাহিত্যসমাজে, সাধারণের মধ্যে তত নন; সলিমউল্লাহ সরকারি চাকুরে, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহে পোস্টিং।
সূত্র: প্রথম আলো