সৌদি আরবে একের পর এক হামলা চালানোয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হুতিদের বিষয়ে কী কী করার পরিকল্পনা করছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আসলে হুতিরা খুবই খারাপ আচরণ করছে।
এটা মোটেও ভালো না।’সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বেশ কয়েকটি বিমানবন্দরে ধারাবাহিক হামলা চালাচ্ছে হুতিরা।
এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন।রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরবএর আগে ট্রাম্প বলেছিলেন, হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রও যোগ দেবে কি না, সেটা বিবেচনা করা হবে।
সূত্র: প্রথম আলো