গত এক সপ্তাহ আমার গাড়িচালক ছুটিতে ছিল এবং ঢাকার রাস্তায় প্রতিদিন উত্তরা-গুলশান-উত্তরা রুটে দুই বেলা গাড়ি চালিয়ে আমার নতুন কিছু উপলব্ধি হলো। এখানে শেয়ার করছি এই আশায়, যদি কোনো কর্তাব্যক্তির নজরে পড়ে এবং Innovation-এ বিশ্বাসী হলে তিনি বিষয়টি আমলে নেবেন। ১. ঢাকা-গাজীপুর রুটের বিআরটি প্রকল্পটি ব্যর্থ হলেও এর সুফল ভোগ করছেন অনেকেই। মোটামুটি নির্বিঘ্নে চলাচল করা যায় এই অংশে। কিন্তু রাস্তায় লেন ডিভাইডার বা মার্কিং নেই।
অনেকেই (যাঁরা নতুন) ভুল করে ডানের লেনে চলে যান, যেটা এই রাস্তার জন্য Wrong Way! কোথাও কোথাও কি অন্তত একটা করে রোড সাইন দেওয়া যেত না?২. রাতে ড্রাইভ করার সময় চোখে তীব্র আলো এসে লাগে বিপরীত দিক থেকে আসা SUV গাড়ি / বাস/ ট্রাকের (যাদের হেডলাইট সেডানের তুলনায় বেশ উঁচুতে) হেডলাইটের কারণে। এককালে সরকার হেড লাইটের কপাল বরাবর কালো রং বা টেপ দেওয়া বাধ্যতামূলক করেছিল।
কালের আবর্তে সেই Bulb থেকে এখন LED লাইট এসেছে—আর আলোর তীব্রতা অসহনীয় মাত্রায় বেড়েছে।
সূত্র: প্রথম আলো