অস্বস্তি কাটাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জনপ্রিয় হয়েছে একটি কৌশল, যার নাম ‘ইনভিজিবল গেস্ট’ বা ‘অদৃশ্য অতিথি’ তত্ত্ব। কৌশলটি মনে করিয়ে দেয়, কোনো সামাজিক আয়োজনে গেলে ধরে নেওয়ার প্রয়োজন নেই যে সবাই আপনাকে লক্ষ করছে।সামাজিক আয়োজনে গেলে ধরে নেওয়ার প্রয়োজন নেই যে সবাই আপনাকে লক্ষ করছেকোনো দাওয়াতে গিয়ে পরিচিত মানুষের বাইরে অনেক অপরিচিত মুখ দেখলেন।
কার সঙ্গে কথা বলবেন, কী বলবেন, আপনাকে দেখে অন্যরা কী ভাবছেন—এসব চিন্তা ঘুরপাক খেতে শুরু করল মাথায়। কথা বলতে গিয়ে একটু আটকে গেলেন, কিংবা কিছু একটা বলে মনে হলো, কথাটা ঠিক হলো তো? এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। অথচ আশপাশের মানুষ হয়তো নিজেদের কথাবার্তা আর ব্যস্ততা নিয়েই মগ্ন। এই অস্বস্তি কাটাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জনপ্রিয় হয়েছে একটি কৌশল, যার নাম ‘ইনভিজিবল গেস্ট’ বা ‘অদৃশ্য অতিথি’ তত্ত্ব।
কৌশলটি মনে করিয়ে দেয়, কোনো সামাজিক আয়োজনে গেলে ধরে নেওয়ার প্রয়োজন নেই যে সবাই আপনাকে লক্ষ করছে।
সূত্র: প্রথম আলো