ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। বিদ্রোহীরা পরদিন রোববার সেখানে দ্বিতীয় দফা হামলা চালায়। দ্বিতীয় হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন।
আবার গতকাল সোমবার দিবাগত রাতে তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে হুতিরা।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টার্মিনালে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার মুহূর্তে আতঙ্কিত যাত্রীরা মেঝেতে শুয়ে পড়ছেন। রাজধানীর ২২ মাইল উত্তরে অবস্থিত এই বিমানবন্দরটির টার্মিনাল ভবন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে।
তাদের এই অভিযান ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক আঘাত।
সূত্র: প্রথম আলো