উমরাহ পালনের উদ্দেশ্যে সম্প্রতি সৌদি আরব সফর করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এই ভ্রমণকে নিজের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে তাঁর ব্যতিক্রমী রূপ ও ভ্রমণের নানা মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।
সৌদি আরবের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিতে তাঁকে ক্রিম ও গোলাপি নকশার একটি স্টাইলিশ মভ আবায়া এবং মানানসই স্কার্ফে দেখা গেছে। কখনও মসজিদের সামনে আবার কখনও ভেতরে তোলা এসব ছবিতে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর হাতে থাকা একটি খেলনা উট, যা নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন।
ভ্রমণের পাশাপাশি স্থানীয় খাবারের অভিজ্ঞতাও প্রকাশ করেছেন কেয়া পায়েল। একটি ভিডিওতে তাঁকে জনপ্রিয় অ্যারাবিয়ান খাবার মান্দি উপভোগ করতে দেখা যায়, যেখানে তাঁর পাশে সেই খেলনা উটটিও ছিল। সব মিলিয়ে সৌদি আরবে সুন্দর সময় পার করছেন এই অভিনেত্রী।
সূত্র: প্রথম আলো